বসুন্ধরা বিটুমিনের আনুষ্ঠানিকভাবে বিপণন শুরু হয়েছে। গতকাল রবিবার কেরানীগঞ্জের পানগাঁওয়ের বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট থেকে ১০ জন ডিলারকে বিটুমিন সরবরাহ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ সময় উপস্থিত ছিলেন।
দেশে বর্তমানে ৫ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। যার প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে বছরে ৯ লাখ টন বিটুমিন উত্পাদনের সক্ষমতা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি