সিটি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান

ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা সম্প্রতি সিটি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই কমিটির সদস্য ছিলেন। তিনি মেঘনা ব্যাংক শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা, ঢাকার অধ্যক্ষ।— প্রেস বিজ্ঞপ্তি