সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সুরক্ষা নিশ্চিত করায় ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডস (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.২.১’ অর্জন করেছে বিকাশ। বাংলাদেশে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ-ই প্রথম এ সনদ অর্জন করল। এর মাধ্যমে বিকাশ সারা দেশে ৫ কোটিরও বেশি গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখার স্বীকৃত একটি প্রতিষ্ঠান হলো। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, দেশের খুব কম প্রতিষ্ঠানই পিসিআই ডিএসএস সনদপ্রাপ্ত। —প্রেস বিজ্ঞপ্তি