রাজৌরিতে ২৬৩৬ বাঙ্কারের নির্মাণ কাজ সম্পন্ন 

ভারতের জম্মু এবং কাশ্মীরের রাজৌরির জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি) রাজেস জে শাভান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) এবং রুরাল ডেভেলপমেন্ট (আরডিডি) সঙ্গে আলোচনায় বসেছেন। রাজৌরি জেলার সীমান্তে বাঙ্কার তৈরির অগ্রগতি সম্পর্কে হয় এই আলোচনা।  

আলোচনায় বলা হয়েছে, ঐ জেলায় তিন হাজার ১৪১ টি বাঙ্কার তৈরির কথা। এখন পর্যন্ত দুই হাজার ৬৩৬ টি বাঙ্কার তৈরি হয়েছে। আরডিডি'র তত্ত্বাবধানে এক হাজার ৮৯২ টি বাঙ্কারের মধ্যে এক হাজার ৭৪৫ টি স্বতন্ত্র এবং ১৪৭ টি কমিউনিটি বাঙ্কার। এরমধ্যে এক হাজার ৪৯৭টি বাঙ্কার পুরোপুরি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাওসেরায় এক হাজার ১১৬টি এবং রাজৌরিতে ১২৫টি বাঙ্কার পিডব্লিউডি'র তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। এরমধ্যে এক হাজার ১৩৯ টির কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যগুলোর কাজ চলছে।

ডিডিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেন সকল বাঙ্কারের কাজ সম্পন্ন হয়। 

ইত্তেফাক/এসআর