টিকা নিলেন সিইসি কে এম নূরুল হুদা 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। 

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বেলা সাড়ে ১১টায় তিনি এ টিকা নেন।

এর আগে, রবিবার প্রথম দিন টিকা নিয়ে ভয়কে জয় করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার কয়েক জন সদস্য, ৫৪ জন বিচারপতি, কয়েক জন প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণটিকাদান কার্যক্রমের প্রথম দিন রবিবার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।

ইত্তেফাক/কেএইচ/কেকে