কুমিল্লা নাঙ্গলকোটে পারিবারিক কলহে সৎ ও মা ভাবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে আরো তিন জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে।
এ ঘটনায় স্থানীয়রা জানান, ওই গ্রামের আবদুল হকের দুই পরিবারের সন্তানদের মধ্যে জায়গা জমিন দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে আব্দুল হকের চলে সাইদুল হক দেশীয় অস্ত্র নিয়ে তার সৎ ভাই আজিজুল হকের ঘরে ডুকে এলোপাথাড়ি কুপাতে থাকে। এতে আজিজুল হকের স্ত্রী নুর জাহান (৪০) নারুন নাহার (৭০) ঘটনার স্থলে মারা যায়। এসময় তার মেয়ে এবং মেয়ের জামাইসহ তিনজন আহত হয়েছে।
সাইদুল হককে আটক করেছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। সাইদুল হককে আটক করেছে। মামলা দায়েরের পর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এনএ