সংশোধিত পাঠ্যসূচির আলোকে

এসএসসি পরীক্ষা:বাংলা দ্বিতীয়পত্র প্রস্তুতি

১. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনটি?

ক বৃন্দ                       খ আবলি

গ গুচ্ছ                         ঘ সব

২. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ উদাহরণটি কোন বর্তমান কালের?

ক সাধারণ                    খ ঘটমান

গ পুরাঘটিত                 ঘ নিত্যবৃত্ত

৩.‘বেকসুর’ শব্দটিতে ‘বে’ কোন উপসর্গ?

ক ফারসি                    খ বাংলা

গ তত্সম                     ঘ আরবি

৪. ক্রিয়ার ভাব বা ধরন কত প্রকার?

ক দুই                         খ তিন

গ চার                        ঘ পাঁচ

৫.‘অহর্নিশ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক অহ + নিশ              খ অহঃ + নিশ

গ অহ + নিশা                ঘ অহঃ + নিশা

৬. ‘পঞ্চায়েত’ কোন প্রকারের বিশেষ্য?

ক ভাববাচক                খ গুণবাচক

গ সমষ্টিবাচক               ঘ বস্তুবাচক

৭.‘আদিত্য’ শব্দটির সমার্থক কোনটি?

ক বিত্ত                        খ ভানু

গ নিশাকর                  ঘ হিমাংশু

৮.  ‘একবিংশ’ - কোন ধরনের সংখ্যা?

ক পূরণবাচক               খ তারিখবাচক

গ গণনাবাচক               ঘ অঙ্কবাচক

৯. ‘মানব’ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক মন + নিশা              খ মা + নব

গ মান + ষ্ণ                 ঘ মনু + ষ্ণ

১০.‘হালে পানি পাওয়া’ বাগধারাটির অর্থ কী?

ক ক্ষতি হওয়া              খ বন্যা হওয়া

গ মরে যাওয়া              ঘ সুবিধা করা

১১. ‘দৃশ্’ ধাতুর বাংলা রূপ কোনটি?

ক দে                           খ দেন

গ দেখ্                        ঘ দেখা

১২. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’ - নিচে দাগ দেওয়া পদটি কোন কারকের কোন বিভক্তি?

ক অপাদানে শূন্য

খ কর্মে ৭মী

গ কর্তৃ কারকে শূন্য

ঘ অধিকরণে ৭মী

১৩. নিচের কোনটি অনুকার অব্যয়?

ক মরি মরি                  খ গর গর

গ ছি ছি                      ঘ হায় হায়

১৪. ‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

ক হালকা                    খ পরকীয়

গ নাটকীয়                    ঘ প্রবল

১৫.অজ্ঞাতমূল ধাতু কোনটি?

ক মাগ্                       খ ফে

গ হের্                        ঘ টান্

১ঘ,২গ,৩ক,৪গ,৫ঘ,৬গ,৭খ,৮ক,৯ঘ,

১০,ঘ১১গ,১২গ,১৩খ,১৪খ,১৫গ