পরিবেশ দূষণ
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
৮.রহমান সাহেবের শিল্প কারখানাটি সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম ব্যবহার করেন। এই জ্বালানি পরিবেশের কী ক্ষতি করে? পরিবেশের ওপর এর তিনটি প্রভাব লেখ।
উত্তর : রহমান সাহেবের শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করেন। যা পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশের ওপর এর তিনটি প্রভাব নিম্নে দেওয়া হলো—
১.দূষণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন— ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি।
২.দূষনের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে।
৩.পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
৯.বায়ু দূষণের ৫টি কারণ লেখ।
উত্তর : বায়ু দূষণের ৫টি কারণ হলো—
১.বায়ুতে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস মিশ্রিত হওয়া।
২.যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া।
৩.বিভিন্ন শিল্প কল-কারখানায় ব্যবহূত জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়া।
৪.গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া।
৫.যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হয়।
১০.পানি দূষণের ৫টি কারণ লেখ।
উত্তর : পানি দূষণের ৫টি কারণ হলো—
১.পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে
২.কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে।
৩.পানিতে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে।
৪.পানিতে কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে।
৫.কৃষিজমিতে ব্যবহার করা কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানিতে মিশে নদী-নালা ও পুকুরের পানিকে দূষিত করে।
১১.পানি দূষণের ফলাফল ৫টি বাক্যে লেখ।
উত্তর : পানি দূষণের ফলাফল নিম্নরূপ—
১.পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে।
২.জলজ খাদ্যশৃঙ্খল নষ্ট হচ্ছে।
৩.দূষণের ফলে পানি খাওয়ার অযোগ্য হয়ে পড়ছে।
৪.মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
৫.এছাড়াও পানি দূষণ মানুষের চর্মরোগেরও কারণ।
ব্রিটিশ শাসন
মিরাজুল ইসলাম, প্রভাষক,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১.পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের তিনটি ফলাফল লেখ।
উত্তর : পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালে।
পলাশীর যুদ্ধ হয়েছিল নবাব সিরাজ-উদ-দৌলাকে শাসন ক্ষমতা থেকে উত্খাতের জন্য।
পলাশী যুদ্ধের ফলাফল—
১.নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন।
২.বাংলায় শেষ স্বাধীন সূর্য অস্তমিত হয়।
৩.বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
২. ইংরেজ শক্তির বিরুদ্ধে এক যুদ্ধে নবাব সিরজ-উদ-দৌলা পরাজিত হন। এ যুদ্ধের নাম কী ছিল? এ যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর :এ যুদ্ধের নাম ছিল পলাশীর যুদ্ধ।
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩শে জুন সংঘটিত হয়।
নবাব সিরাজ-উদ-দৌলার পতনের তিনটি কারণ—
১. নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসনে বসার পর ইংরেজ বণিকদের সাথে বিরোধ।
২.ঘষেটি বেগম, সেনাপতি মীর জাফর এবং বণিক গোষ্ঠীর রায়দুর্লভ ও জগেশঠের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া।
৩.যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা।
৩.বাংলায় শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব নিচে পাঁচটি বাক্যে লেখা হলো—
১.ইংরেজদের মাধ্যমে এদেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয়।
২.শিক্ষা বিস্তারের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৩.আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে এদেশে ক্রমে একটা ইংরেজি শিক্ষিত শ্রেণি গড়ে ওঠে।
৪.বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড কৃষি ও এককালের তাঁতশিল্প প্রায় ধ্বংস হয়ে যায়।
৫.বাংলার শিল্প, বাণিজ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।