ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৬টির বা ৬৭ দশমিক ৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৯ দশমিক ১৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৪ শতাংশ, বিডি থাইয়ের ৮ দশমিক ৯৫ শতাংশ, প্রাইম ইনসিওরেন্সের ৮ দশমিক ৯৫ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৮ দশমিক ৪৯ শতাংশ, সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ৮ দশমিক ২৬ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ৮৭ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ দশমিক ৮৩ শতাংশ এবং রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইনসিওরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৭ দশমিক ৮২ শতাংশ কমেছে।