‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস’ অ্যাওয়ার্ড পেল ৩১ ব্যক্তি, প্রতিষ্ঠান

দেশের ইলেকট্রনিকস কোম্পানি ওয়ালটনের ‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস’ অ্যাওয়ার্ড পেল ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন টিভির ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি গ্রাহক পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি করায় এই পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, বিক্রয়োত্তর কার্যক্রমকে অনলাইন অটোমেশনের আওতায় এনে সেবা প্রদান আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন টিভি। ক্যাম্পেইনে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ওয়ালটন টিভি ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস অ্যাওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রায়হান, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াত্ হোসেন, আমিন খান ও আল ইমরান প্রমুখ। ‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপ্রাপ্তরা হলেন: ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর চ্যানেল থেকে ১১ এরিয়া ম্যানেজার, দুই জন রিজিওনাল সেলস ম্যানেজার, এক জন ডিভিশনাল হেড, চার জন ডিভিশনাল মার্কেট মনিটর, ১১ ওয়ালটন প্লাজা ও দুই ডিস্ট্রিবিউটর। —প্রেস বিজ্ঞপ্তি