চাঁদপুরে বাস খালে, নিহত ২

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বোগদাদ নামের একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো পাঁচ জন। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গীতা রানী দাসের বাড়ি শাহরাস্তি ও বিভা রানী ভৌমিকের বাড়ি কুমিল্লার নিমসার এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি ঐ এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তত্পরতা চালান। এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি আব্দুর মান্নান জানান, ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।