‘মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা’

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মাদ্রাসা এতিম ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তিও চালু করেন। তার মতো মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে এদেশে কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নি। গতকাল সোমবার হাটহাজারীর জেলা পরিষদ ডাক বাংলো হলে এলাকার এতিমখানার ছাত্রছাত্রীদের মধ্যে কম্বল, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষে এতিমখানার প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. রবিউল হাসান, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোহাম্মদ আলী, চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।