মো. নূরুল ইসলাম সিজিএর দায়িত্ব নিলেন

মো. নূরুল ইসলাম ৩১ জানুয়ারি হিসাব মহানিয়ন্ত্রক পদের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি লোক প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি