মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাতেম আলী আর নেই

বরগুনার বামনা উপজেলার রুহিতা গ্রামের কৃতী সন্তান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সেনাবাহিনীর সুবেদার (অব.)  ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হাতেম আলী হাওলাদার (৯২) গত রবিবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান। গতকাল সোমবার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন গভীর শোক প্রকাশ করেন।