চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে গ্রেফতার হওয়া তিন ভারতীয় নাগরিককে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয় গত শনিবার। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। তিন ভারতীয় হলেন সুনীল কুমার, চ্যাটান শর্মা ও সানী ম্যাগু। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল।