পাটকল ও চিনিকল বন্ধ না করার অনুরোধ

এই করোনাকালে লাখ লাখ মানুষ বেকার হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বেকার অবস্থায় অনেক মানুষ হতাশাগ্রস্ত। এই মুহূর্তে সরকারি চিনিকল ও পাটকল বন্ধ করে দেওয়া হলে মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থা আরো ভয়াবহ হবে। অপরাধ বেড়ে যেতে পারে। মৌলিক চাহিদা মেটানোর জন্য চুরি-ডাকাতি এবং বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়া বিচিত্র নয়। তাই পাটকল ও চিনিকল বন্ধ না করার অনুরোধ রাখছি।

সাখাওয়াত হোসেন

শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ