ইব্রার ৫০০

৩৯ বছর বয়সেও থামার কোনো লক্ষণ দেখাচ্ছেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। রবিবার সিরি আ’য় ক্রোতোনের বিপক্ষে করলেন তার ক্লাব ক্যারিয়ারের ৫০০তম গোলটি। তার ও আনতে রেবিচের জোড়া গোলের কল্যাণে ক্রোতোনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। সান সিরোতে ম্যাচের প্রথমার্ধে রাফায়েল লিয়াওয়ের পাস থেকে গোল করে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইব্রা। দ্বিতীয়ার্ধে অবশ্য ৫০১তম গোলের দেখাও পেয়ে যান। এ নিয়ে লিগে ১১ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এই সুইডিশ। ইব্রার কল্যাণে ছন্দে আছে মিলানও। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা মিলান এখন দেখছে ১০ বছর পর লিগ জেতার স্বপ্ন।

ক্লাব                     গোল

পিএসজি               ১৫৬

এসি মিলান           ৮২*

ইন্টার মিলান         ৬৬

গ্যালাক্সি                ৫৩

আয়াক্স                  ৪৮

ইউনাইটেড            ২৯

জুভেন্তাস               ২৬

বার্সেলোনা            ২২

মালমো                 ১৮