ঘিওরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল  উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। ডাচ্-বাংলা ব্যাংক বানিয়াজুড়ি শাখার উপদেষ্টা পবিত্র সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, বানিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, বানিয়াজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান বাবু, ডাচ্-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাইদুর রহমান, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু, সাংবাদিক রিপন আনসারী, শফি আলম, ব্যবসায়ী মো. লোকমান মোল্লা, ওয়াসিম খান, হামিদুল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রাজ্জাক রাজ।