রাশিয়ার তিন কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি, পোল্যান্ড এবং সুইডেন। গত সপ্তাহে রাশিয়ার বহিষ্কারের পালটা সিদ্ধান্ত নিলো দেশগুলো। প্রেসিডেন্ট পুতিনের সমালোচক নাভালনি ইস্যুতে নাক গলানোর অভিযোগ এনে রাশিয়া এসব দেশের কূটনীতিককে বহিষ্কার করে। গতকাল তিনটি দেশের পক্ষ থেকেই রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। রাশিয়া এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে। এর আগে ইইউ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জানিয়েছিল, নাভালনির টিমের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছে। সোমবারই ভিডিও কনফারেন্স হওয়ার কথা।—রয়টার্স