ভারতে হিমবাহ ধসে ১৮ জনের মৃত্যু, দুই শতাধিক নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ দুই শতাধিক। একটি টানেলেই আটকা পড়েছেন ৩৯ জন। উদ্ধারে যুদ্ধকালীন তত্পরতায় দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেনাবাহিনী, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কাজ করছেন উত্তরাখণ্ডের হিমবাহ ভেঙে বন্যায় বিধ্বস্ত চামোলির তপোবন জলবিদ্যুেকন্দ্রের কাছের ঐ টানেলে। খবর আনন্দবাজার পত্রিকার

রবিবার উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ফেটে পাহাড় চূড়া থেকে কাদামাটি ও জলের বিশাল সে াত নেমে আসে অলকানন্দা নদীর প্রবাহ বেয়ে। কাদামাটির নিচে চাপা পড়ে যায় তপোবন জলবিদ্যুেকন্দ্রসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। অন্তত ১৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ২০০ জন। সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার এই টানেলও। ঘটনার প্রাথমিক অভিঘাত কাটানোর পরেই জানা যায়, টানেলে আটকা পড়েছেন অনেকে। পরে সংখ্যা নিশ্চিত হয় ৩৯। রবিবার রাত থেকেই ঐ টানেলের ভেতরের কাদামাটির মণ্ড সরিয়ে চলছে উদ্ধারের চেষ্টা।

প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই টানেলটি দ্বিমুখী। প্রবেশপথ একটাই। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কাদামাটির বন্যা নামার সময় টানেলের ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা; কিন্তু মুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেননি। তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। উদ্ধারকারী দলের ধারণা, একটি জায়গায় ৩৪ জন এবং অন্য একটি জায়গায় পাঁচ জন আটকে রয়েছেন। উদ্ধারকারী দলে রয়েছেন আইটিবিপির ৩০০ এবং সেনাবাহিনীর ২০০ কর্মী। যোগ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।