অক্সফোর্ডের টিকা দেওয়া স্থগিত করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের করোনা ভাইরাসের টিকা দেওয়া স্থগিত করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জওয়েলি মখিজে একথা ঘোষণা দিয়েছেন। আলজাজিরা ও ডয়চেভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন—পরীক্ষায় অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা হালকা ও মাঝারি ধরনের সংক্রমণ সীমিত সুরক্ষা দিয়ে থাকে। এ কারণে সেখানে অক্সফোর্ডের টিকার প্রয়োগ সাময়িক স্থগিত করা হয়েছে।

খবরে বলা হয়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি পরীক্ষায় নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবিলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সীমাবদ্ধতা ধরা পড়েছে। ঐ টিকা নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে পারছে না বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে। সে কারণে এই টিকা দেওয়া স্থগিত করা হয়। এতে আরো বলা হয়েছে—বিজ্ঞানীদের একটি কমিটি সুষ্ঠু প্রয়োগের বিষয়ে পর্যালোচনা করছেন। তাদের সুপারিশ পাওয়ার পর এই টিকা প্রয়োগ করা হতে পারে। পরীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থেকে যে সংক্রমণ হয় সেই সংক্রমণের বিরুদ্ধে এই টিকা সীমিত পর্যায়ে সুরক্ষা দিতে পারে। এ কারণে দক্ষিণ আফ্রিকার সরকার অক্সফোর্ড এস্ট্রাজেনেকার টিকার ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছে।