মৃতদেহ থেকে স্বর্ণলঙ্কার চুরি, ৩ ডোম আটক 

সিরাজগঞ্জের সড়ক দূর্ঘটনায় নিহত বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনীর স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ৩ জন ডোমকে পুলিশ আটক করেছে। 

আটককৃতরা হলো, রানা (৩২) শাহ আলম (৩০) সুমন(৩৫) ।

মামলার বাদী মোসফেকুস সালেহীন জানান, দুর্ঘটনার সময় আমার বোনের শরীরে স্বর্ণের একটি চেইন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। মর্গ থেকে লাশ পাওয়ার পর তার শরীরে কোন স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। পরে অভিযোগরে ভিত্তিতে পুলিশ তদন্ত করে মৃত শিক্ষিকার শরীর থেকে চুড়ি যাওয়া একটি গলার চেইন, দুইটি হাতের বালা , দুইটি কানের দুল , একটি নাকফুল উদ্ধার করে । এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ৭ ফেব্ররুয়ারি রবিবার স্কুলশিক্ষিকা ইফরাত সুলতানা রুনী ছেলে এবং মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। মিরপুর কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে এনায়েতপুর দরবার শরীফ থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রিকশাটিকে সজোরে চাঁপা দেয়। এতে রিকশাটি ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যায় এবং শিক্ষিকা ও তার ছেলেমেয়ে নিহত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট্য শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম জানান বিষয়টি আমরা অবগত হয়েছি । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/টিআর