কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিন্ম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

 

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। 

 

এর আগে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে চারবার পেছানো হয়। নিন্ম আদালতের এ সময়ক্ষেপনের বিষয়টি তুলে ধরে হাইকোর্টে জামিন চান খালেদা জিয়া। 

আরো পড়ুন : বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনুন: অমিত শাহ

আবেদনের পক্ষে এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন।  শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান কায়সার কামাল।

 

ইত্তেফাক/ইউবি