বিএনপির আন্দোলন কোন বছর জানতে চান কাদের

আন্দোলন হবে কোন বছর বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদের প্রশ্ন করেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেলো কিন্তু আন্দোলন হবে কোন বছর।

আজ মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, ‘বেগম জিয়া বা তারেক রহমানের কাছে নয়,ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আগুন সন্ত্রাস আর নেতিবাচক রাজনীতির জন্য জনগণের কাছেই ক্ষমা চাওয়া উচিত।’

সংগঠনকে গুছিয়ে তারপর আন্দোলনে নামবে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, ‘জনগণ এখন  বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরুলো, কর্মীরাও হতাশ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা সীমাবদ্ধ। 

ইত্তেফাক/এসআই