পঞ্চম শ্রেণির গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

 

 

ভাগ

 

১. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর:ভাগফল =  ভাজ্য       ভাজক

ভাজক =  ভাজ্য    ভাগফল

২. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর:ভাজ্য =  ভাজক      ভাগফল।

৩. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক ও ভাগফল নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর :ভাজক = (ভাজ্য — ভাগশেষ)     ভাগফল।

ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)

ভাজক।

৪. ভাজ্য কাকে বলে?

উত্তর:যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়।

৫. ভাজক  কাকে বলে?

উত্তর:যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়।

৬. ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লেখ।

উত্তর:ভাগশেষ < ভাজক।

৭. কোনো সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে, ভাগফল কী হবে?

উত্তর:ভাজ্যের ডানদিক থেকে দুইটি অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলো হবে ভাগফল।

৮. ভাজ্য ১২১ ও ভাজক ১১ হলে ভাগফল কত?

উত্তর:১১।

৯. ৪২৫৭৮ কে ১০০ দিয়ে ভাগ করলে

ভাগশেষ কত হয়?

উত্তর:৭৮।

১০. কোন সংখ্যা দ্বারা ৯৬ কে ভাগ করলে ভাগফল ১২ হবে?

উত্তর:৮ দ্বারা ভাগ করলে ভাগফল ১২ হবে।

১১. কোন সংখ্যাকে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে?

উত্তর:১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে।

১২. ভাজক ২৪, ভাগফল ১৮ এবং ভাগশেষ ৮ হলে ভাজ্য কত?

উত্তর:ভাজ্য ৪৪০।

১৩. ৮৫২ কে ২৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ১২। ভাগফল কত?

উত্তর:ভাগফল হবে ৩০।

মিরাজুল ইসলাম, প্রভাষক,

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ব্রিটিশ শাসন

 

৪. ১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলাসহ ভারতে এক ধরনের শাসন বিদ্যমান ছিল। এখানে কোন শাসনের কথা বলা হয়েছে? বাংলায় উক্ত শাসনের প্রভাব চারটি বাক্যে লেখ।

উত্তর:ব্রিটিশ শাসনের কথা বলা হয়েছে।

বাংলায় ব্রিটিশ শাসনের চারটি প্রভাব—

১. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়।

৩. নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়।

৪. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়।

৫. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পাঁচটি গুরুত্ব বর্ণনা করো।

উত্তর:১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ বিভিন্ন কারণে আমাদের নিকট গুরুত্বপূর্ণ। নিম্নে সিপাহি বিদ্রোহের পাঁচটি গুরুত্ব বর্ণনা করা হলো—

১. সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।

২. এই বিদ্রোহের ফলে ইংরেজ শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ গড়ে ওঠে।

৩. যার ফলে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

৪. ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া সরাসরি ক্ষমতা পরিচালনার দার্িয়ত্ব নেন।

৫. সিপাহি বিদ্রোহের প্রভাব পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলনে লক্ষ্য করা যায়।