বার কাউন্সিলের বাতিল ৫ কেন্দ্রের পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) বাতিল হওয়া পাঁচ কেন্দ্রের লিখিত পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে এ পরীক্ষা। গত রোববার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চবিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ অ্যাডমিট কার্ড দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নতুন কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না এবং কোনো প্রকার নতুন ফি জমা দিতে হবে না। পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস পরে বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।