বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ রবিবার থেকে শুরু হবে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। 

 

রুহুল কবির রিজভী বলেন, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে। রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে। এ ছাড়া, একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেয়া হবে। 

 

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। 

 

গত সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম জমা নেয়া শুরু করে দলটি। 

 

 

ইত্তেফাক/ইউবি