স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত লিগের ম্যাচে নাইজেরিয়ান মিডফিল্ডার উগোচুকওয়া অবি মনেকের হ্যাটট্রিকে শেখ রাসেল ৪-০ গোলে হারিয়েছে আরামবাগকে। অন্য গোলটি করেন মোহাম্মদ আবদুল্লাহ। লিগের প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ওমর জোবে।