ব্লক মার্কেটে ১১৬ কোটি টাকার লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৬ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে জান যায়, গতকাল ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক, ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেকিট বেনকিজার ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অ্যাডভেন্ট ফার্মা, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, ইবনে সিনা, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফিন্যান্স, লিন্ডেবিডি, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স, রেনেটা ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।