বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে রাতের আঁধারে বাগানের ৬০০ আমগাছ কর্তনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে বদলগাছী থানায় মামলাটি দায়ের করা হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ বিষয়ে বিপ্লব হোসেন শিবলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।