সব ভাষাশহিদ ও ভাষাসংগ্রামীকে একুশে পদক দিন -------- সাদেক সিদ্দিকী

 ইত্তেফাক রিপোর্ট

১৯৪৮ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা শহিদ হয়েছেন এবং ভাষাসংগ্রামী ছিলেন তাদের তালিকা করে সব সংগ্রামীকে একুশে পদক দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। আন্তর্জাতিক মাতৃভাষা ও বাঙালিদের ভাষা দিবস পালন উপলক্ষ্যে রবিবার জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সাদেক সিদ্দিকী বলেন, ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য ভাষা সংগ্রামীরা তাদের লক্ষ্য ছিল মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে রূপান্তরিত করা।