সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত

ইত্তেফাক ডেস্ক

মঙ্গলবার পর্যন্ত গত দুই দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত ও চার জন আহত হয়েছে ।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে নানির বাড়ি বেড়াতে এসে গতকাল সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সাথী (৭)। সে জামালপুরের বকশীগঞ্জ থানার সাধুরপাড়া এলাকার সামিরুলের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আল আমিন জানান, কয়েক দিন আগে দাদির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাশপুরের হাবুিবল্লাহ সড়ক এলাকায় নানির বাড়ি বেড়াতে আসে সাথী। গতকাল বিকালে বাসার পাশের সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাথীকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় সোমবার রাতে ঢাকাগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এমরান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার আতলাশপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে। কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে ভাই ভাই স্পিনিং মিলের লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যাওয়ায় চার জন গুরুতর আহত হন। গতকাল সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লেগুনায় করে বিশনন্দী এলাকা থেকে শ্রমিক নিয়ে উজান গোপিন্দী ভাই ভাই স্পিনিং মিলে যাওয়ার পথে বগাদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকান ও একটি সাইকেল বিক্রির যন্ত্রাংশের দোকানে ঢুকে পড়ে । এ সময় দোকানে বসে থাকা চার জন আহত হন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযাগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। জনতা গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।