প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবলীগের আলোচনা সভা আজ

প্রধান অতিথির বক্তব্য

রাখবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই আলোচনায় যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।

গত ১১ নভেম্বর ছিল যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাসের কারণে তখন এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। এ কারণে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনাসভার আয়োজন। এতে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।