ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মকর্তাদের করোনা ভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী আরো জানান, যে কোনো সময় স্কুল খুলে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষক-কর্মকর্তাদের জন্য টিকা কার্যক্রম শুরুর বিষয়ে জাকির হোসেন বলেন, শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আমরা যে কোনো সময় মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব। সচিবালয় ক্লিনিকে এদিন প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলমও টিকা নেন।