স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, করোনাকালীন সময়ের মধ্যেই সারা দেশে ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা জুম অ্যাপস এবং স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এর ফলও প্রকাশ করা হয়েছে।