বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিহিংসামূলকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। আমাদের এখন একটাই দায়িত্ব, সব ব্যারিকেড ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামেরর উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে কারাবন্দি রাখার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, বেগম জিয়া বাইরে থাকলে দিনের ভোট রাতে করতে পারতেন না, অবৈধ ভোট করতে পারতেন না—এজন্যই বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ওবায়দুল কাদের সাহেব ব্যঙ্গ করে বলেছেন, ‘১২ বছর হয়ে গেল আন্দোলন কবে হবে।’ ওবায়দুল কাদের সাহেব আন্দোলন তো আপনাদের ঘরে শুরু হয়েছে, টের পাচ্ছেন না?
বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্কাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে এবং নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল, ডা. রফিকুল ইসলাম, শামসুর রহমান, শিমুল বিশ্বাস প্রমুখ।