এমজিআই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আন্তর্জাতিক মোটরস্পোর্টস বিজয়ী অভিক

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন প্রথম বাংলাদেশি আন্তর্জাতিক মোটরস্পোর্টস বিজয়ী অভিক আনোয়ার।

অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের অন্যতম উদীয়মান তারকা। যিনি বিদেশের মাটিতে তার অদম্য গতি ও দৃঢ়তার সাথে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। 

ইতিমধ্যে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই প্রো চ্যাম্পিয়ন্স জিটি ৮৬ ক্যাটাগরির পি-১ কোয়ালিফাই ও জয়লাভ করেন। এমজিআই তার এই দুর্দান্ত জয়ে সহযোগী হিসাবে পাশে ছিল। সম্প্রতি এই রেসটি অনুষ্ঠিত হয় দুবাই-এর ঐতিহাসিক অটোড্রোম রেস ট্র্যাকে যা সুপরিচিত তার উচ্চগতির ও  অত্যাধুনিক ট্র্যাকের কারণে। 

অভিক আনোয়ার বাংলাদেশ র‌্যালিক্রস ২০১৪, ২০১৫, ২০১৬ এর বিজয়ী এবং তার পাশাপাশি তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া এফ-১ ট্র্যাকে তৃতীয় স্থান লাভ করেন। 

এমজআই-এর পক্ষ থেকে গ্রুপ ডিরেক্টর তানভীর মোস্তফা এই চুক্তি স্বাক্ষর করেন।  

ইত্তেফাক/এএএম