ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে হাটখোলার আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমানের নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা ও আগুনে পুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পরদিন বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই অফিসের বারান্দায় পোস্টার পোড়ার (ছাই) দৃশ্য দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন । 

প্রত্যক্ষদর্শী অসীম মন্ডল জানান, ঘটনার সময় স্থানীয় যুবক অন্তর মন্ডল, বেনু বসাক, অনীক মন্ডল ও শিসনাথ দাসকে ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তারা স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর সরকারের সমর্থক বলেও জানান তিনি।

এ ব্যাপারে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখনো কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
আ’লীগ মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান এ নিয়ে তিনি অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর সরকার বিষয়টি অস্বীকার করেন।

ইত্তেফাক/এসসিএস