তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা নতুন কনজ্যুমার ক্যাম্পেইন হ্যালো ভালোবাসার কার্যক্রম শুরু করেছে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ফেব্রুয়ারি মাসজুড়ে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন স্মার্টফোন প্রেমীরা।
ক্যাম্পেইন চলাকালে মটো জি৮ পাওয়ার লাইট, মটো ই৭ প্লাস, মটো জি৯ প্লে এবং মটো জি৯ প্লাস মডেলের ফোন কিনলে ক্রেতা মটোরোলার স্মার্টফোন, ফাইভস্টার হোটেলে কাপল ডিনার ও মটোরোলার লাইফস্ট্যাইল পণ্য নিশ্চিত উপহার পাবেন। ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মটোরোলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় নতুন অবমুক্ত মটোরোলার ইয়ার বাডস স্পোর্ট, ব্লুটুথ স্পিকার সনিক বুস্ট ২১০ এবং ব্লুটুথ স্পোর্ট হেডফোন ভার্ভ র্যাপ ১০৫ অন্তর্ভুক্ত থাকবে। হ্যালো ভালোবাসা ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়াও অনেক সহজ- যেখানে ক্রেতারা একটি এসএমএস করেই অংশ নিতে পারবেন এবং পাবেন নিশ্চিত উপহার। ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া: ক্রেতাদের একটি এসএমএস পাঠিয়ে ই-ওয়ারেন্টি চালু করতে হবে। যেমন: এসএমএস অপশনে গিয়ে moto লিখে স্পেস দিয়ে IMEI number লিখে স্পেস দিয়ে retail code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২৪২ নম্বরে। ফিরতি মেসেজে ক্রেতা পাবেন ৩০ দিন অতিরিক্ত সময়সহ আপনার ই-ওয়ারেন্টি চালু হয়েছে এমন বার্তা। পুরস্কার পাওয়ার খবরও থাকবে। আগামী ৭ দিনের মধ্যে পুরস্কার বুঝে নেওয়ার জন্য অনুরোধও থাকবে।