বিনোদন রিপোর্ট
দেশের জনপ্রিয় রক লিজেন্ড জেমস তারকার-শিল্পীদের মধ্যে প্রথম করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াত্ ঠাকুর রবিন। তিনি জানান, জেমস নিজের উদ্যোগেই টিকা নিয়েছেন। দেশের সব নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি বলে মনে করেন এই রক লিজেন্ড। এ প্রসঙ্গে রবিন বলেন, ‘শুরু থেকেই জেমস ভাই টিকা নেওয়ার বিষয়ে পজিটিভ ছিলেন। তাই প্রথমদিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল তিনি টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর তিনি হাসি-খুশি ও স্বাভাবিক আছেন। জানা যায়, গতকাল দুপুরে জেমস নিজেই শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাজির হন। সেখানকার নার্স সাদিয়া সুমি তার ডান বাহুতে টিকা পুশ করেন।