মনিরউদ্দীন ইউসুফ
আজ ১১ ফেব্রুয়ারি কবি মনিরউদ্দীন ইউসুফের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৩ ফেব্রুয়ারি কবির ১০২তম জন্মদিন। ‘শাহনামা’র অনুবাদকরূপে কবি ইউসুফ স্মরণীয় হয়ে আছেন। এই বরেণ্য সাহিত্যিকের বহুল পঠিত গ্রন্থগুলোর মধ্যে বাংলায় প্রথম গজলকাব্য ‘বেতস পাতা জলের ধারা’, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘পনসের কাঁটা’ উল্লেখ্যযোগ্য গ্রন্থ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি। তার স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কর্মসূচি প্রণয়ন করছে। আগামীকাল শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যানে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এক দোয়ার মাহফিলের আয়োজন করেছে। একইদিন বাদ জুমা কবির পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের বৌলাই সাহেববাড়ি জামে মসজিদ ও বৌলাই চৌরাস্তা জামে মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
০