সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আধুনিক পদ্বতিতে ফুলচাষ করা হচ্ছে। এ চাষ লাভজনক হওয়ায় দিনদিন বাড়ছে চাষ ও চাষির সংখ্যা। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের শহিদুল ইসলাম জানান, এ বছর তারা ১০ বিঘা জমিতে গোলাপ, রজনীগন্ধা, গাদাসহ বিভিন্ন ধরনের ফুলচাষ করেছেন। এতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রায় ১০ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন। সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রুস্তম আলী জানান, আমরা ফুলচষিদের হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছি। এতে সিরাজগঞ্জে প্রতি বছরই ফুলচাষির সংখ্যা বাড়ছে।