নিকলীতে বোরো আবাদে ব্যস্ত কৃষক

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে ইরি-বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক আলতু মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকায় পৌষের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ। আরেক কৃষক সোনামউদ্দিন বলেন, ধান রোপণে ৫০০ টাকায় শ্রমিক পাওয়ায় তারা খুব খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, উপজেলায় ইতিমধ্যে আগাম ইরি-বোরো চাষ শুরু হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।