ভাণ্ডারিয়ায় আট দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু আজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ি (মন্ত্রীবাড়ি) জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে আজ বৃহস্পতিবার আট দিনব্যাপী ১৪তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হচ্ছে। এ মাহফিল শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। করোনা দুর্যোগকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন থেকে সুরা মায়েদার ২০ নম্বর আয়াত থেকে শুরু করে ৭৬ নম্বর আয়াত পর্যন্ত বয়ান পেশ করা হবে। শেষ দিন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি আখেরি মোনাজাতে প্রধান অতিথি থেকে দোয়ায় শরিক হবেন বলে আয়োজকরা জানিয়েছেন।