গাংনীতে তিন ফার্মেসিকে জরিমানা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার গাংনী বাজারে ভ্রাম্যমাণ আদালতে তিন ফার্মেসি মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে গাংনী বড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে তাদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।