ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৪১ দশমিক ৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৭ দশমিক ১৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল ফান্ডটির ইউনিট দর ০ দশমিক ৯০ টাকা বা ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইনসিওরেন্সর ৪ দশমিক ০৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩ দশমিক ৯১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩ দশমিক ৮০ শতাংশ, অলটেক্সের ৩ দশমিক ৭০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩ দশমিক ৭০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৩ দশমিক ৪৮ শতাংশ, পেনিনসুলার ৩ দশমিক ৪৩ শতাংশ, নাভানা সিএনজির ৩ দশমিক ৩৩ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৩ দশমিক ২৬ শতাংশ কমেছে