সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা, প্লেনে আগুন

সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুতি বিদ্রোহীরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল বুধবার সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন সামরিক জোটের বরাত দিয়ে জানিয়েছে, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে একটি বেসামরিক প্লেনে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে। হুতিদের মুখপাত্র ইয়েহিয়া সারেই জানিয়েছেন, চারটি বিস্ফোরকযুক্ত ড্রোন দিয়ে সৌদির বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশে অব্যাহত বোমাবর্ষণ এবং বর্বর অবরোধের প্রতিবাদেই এই হামলা।’ —আল জাজিরা