সম্প্রতি ‘রোমিও-জুলিয়েট’ নাটকের শুটিং শেষ করেছেন ফারহান আহমেদ জোভান। এবার তিনি জুটি বাঁধলেন সাবিলা নূরে সঙ্গে। আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ব্রেকআপ বয়’ নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর।
মাসুদুল হাসান এর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। এই নাটেকে জোভান-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন কায়েজ চৌধুরি, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহা প্রমুখ।
নাটকটির নির্মাতা নবী বলেন, ‘কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মাণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দশর্ক দেখতে পাবেন।’
জোভান বলেন, ‘অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।’
সাবিলা নূর বলেন, ‘ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।’
আকবর হায়দার মুন্না’র প্রযোজনায় নাটকটি আসছে ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে যে কোন সময় প্রচার হবে।
ইত্তেফাক/বিএএফ