ক্ষমা চাইলেন বেরোবির ১৯ শিক্ষক-কর্মকর্তা 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় পতাকা অবমাননার অনাকাঙ্খিত ঘটনার জন্য মাননীয় উপাচার্যের মাধ্যমে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ১৯ শিক্ষক-কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর। 


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী অপ্রত্যাশিত ওই ঘটনার জন্য ১৯ শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে পত্রযোগে সর্বোচ্চ সতর্ক হওয়া এবং দেশ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে প্রত্যেকে ক্ষমা চেয়ে উপাচার্যের কাছে লিখিত বক্তব্য প্রদান করেন।

ইত্তেফাক/এসসিএস