প্যাঁচা প্যাঁচা প্যাঁচা লো...
জোরে জোরে চিত্কারে পেঁচি খুব চ্যাঁচালো
তুমি প্যাঁচা, জিলাপির মতো বেশি প্যাঁচালো
ভয়ে ভয়ে নতজানু, প্যাঁচা বলে : পেঁচি
কেন তুমি সারাদিন করো চ্যাঁচামেচি
কান দু’টি ঝালাপালা
মন বলে : ‘পালা’ ‘পালা’
সহ্য হয় না আর এই সব ক্যাঁচাল-ও!
এটা শুনে পেঁচি আরো বেশি করে চ্যাঁচালো...
দুনিয়ায় ‘প্যাঁচা’রা
অসহায়, বেচারা।
অলংকরণ :
ফাহমিদা ইসলাম
দশম শ্রেণি,
তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা